Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

খেলাধুলা

পিএসজির সঙ্গে আইনি লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পে

ডেস্ক রিপোর্ট:
১৬ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো




বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে তার সাবেক ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)-এর বিরুদ্ধে বেতন সংক্রান্ত বিরোধ নিয়ে কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছেন। এমবাপ্পে দাবি করছেন, পিএসজি তার প্রাপ্য ৫৫ মিলিয়ন ইউরো (৬১ মিলিয়ন ডলার) বকেয়া বেতন পরিশোধ করেনি। এ নিয়ে তার আইনজীবীরা প্যারিসের আদালতে মামলা দায়ের করেছেন।


আইন বিশেষজ্ঞ থমাস ক্লে জানিয়েছেন, এমবাপ্পে

ইতিমধ্যে পিএসজির ব্যাংক অ্যাকাউন্ট থেকে বকেয়া অর্থ জব্দের প্রাথমিক আদেশ পেয়েছেন। গত বৃহস্পতিবার ক্লাবের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এ বিষয়ে ২৬ মে আদালতে শুনানি হবে।


এমবাপ্পের আইনজীবী দেলফিন ভারেহেডেন বলেন, "এই সমস্যা এক বছরেরও বেশি সময় ধরে চলছে। আমরা শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করেছি, কিন্তু পিএসজি এখনও ৫৫ মিলিয়ন ইউরো পরিশোধ করেনি। তাই আমরা এখন কঠোর আইনি পদক্ষেপ নিচ্ছি।"


তিনি আরও জানান, ফরাসি ক্রীড়ামন্ত্রীকে বিষয়টিতে হস্তক্ষেপের জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, ফরাসি ফুটবল ফেডারেশনের আপিল কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হবে, যেখানে এমবাপ্পের আবেদন নাকচ করা হয়েছিল। এছাড়াও, উয়েফাকে বিষয়টি তদন্তের অনুরোধ জানানো হবে।


এমবাপ্পের পক্ষের দাবি, পিএসজি যদি বকেয়া বেতন পরিশোধে ব্যর্থ হয়, তাহলে ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণের লাইসেন্স বাতিল হতে পারে।


পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, তারা এখনও "বন্ধুত্বপূর্ণ সমাধান" চায়। তবে ক্লাবটি এমবাপ্পের আইনি পদক্ষেপকে "অযৌক্তিক" আখ্যা দিয়ে বলেছে, "এমবাপ্পে কেন সরাসরি শ্রম আদালতে যাচ্ছেন না, তা আমাদের বোধগম্য নয়। আমরা আদালতে প্রমাণ উপস্থাপনের জন্য প্রস্তুত।"


২০২৩ সালের অক্টোবরে ফ্রেঞ্চ লিগ আপিল কমিশন পিএসজিকে এমবাপ্পের বকেয়া বেতন দিতে নির্দেশ দিয়েছিল। এমবাপ্পের দাবি, তার তিন মাসের বেতন এবং একটি আনুগত্য বোনাসের শেষ কিস্তি দেওয়া হয়নি।


গত গ্রীষ্মে এমবাপ্পে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেন। তার আগেই পিএসজির সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। চুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানালে তাকে দলের বাইরে রাখা হয় এবং জাপান প্রি-সিজন ট্যুরেও নেওয়া হয়নি। পরে তিনি দলে ফিরলেও সম্পর্কের টানাপোড়েন রয়েই যায়। পিএসজির দাবি, এমবাপ্পে মৌখিকভাবে বোনাস ত্যাগ করতে রাজি হয়েছিলেন, যা তিনি অস্বীকার করছেন।


এদিকে, এমবাপ্পের আইনজীবীরা পিএসজির বিরুদ্ধে "হয়রানি"র মামলা প্রস্তুত করছেন। এছাড়াও, এমবাপ্পে ও তার মা অনলাইনে পাওয়া হুমকি ও অপপ্রচারের বিরুদ্ধে আলাদা মামলা দায়ের করেছেন।

১৬ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন