Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

বিশ্ব

৬০ বছর বসয়ে বিয়ের পিঁড়িতে জেফ বেজোস

ডেস্ক রিপোর্ট:
১০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



জেফ বেজোস ও লরেন সানচেজের বিয়ে ঘিরে বড়দিনের পরপরই শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোস বছরের শেষ দিকে এসে জীবনের নতুন পথে পা রাখছেন। দীর্ঘ আট বছরের প্রেমের সম্পর্ককে চূড়ান্ত পরিণয়ে রূপ দিচ্ছেন তিনি। লরেন সানচেজ, যিনি একজন সাংবাদিক, উপস্থাপক, অভিনেত্রী এবং পাইলট, হতে চলেছেন জেফ বেজোসের জীবনসঙ্গিনী।


আগামী ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কলোরাডো

অঙ্গরাজ্যের অ্যাসপেন শহরে তাদের বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ের দিন এবং বড়দিনের উদযাপনকে ঘিরে জেফ ও লরেন বেশ গোপনীয়তা রক্ষা করেছেন। তবে বিয়ের তারিখ চূড়ান্ত হওয়ার আগেই তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল।


জানা গেছে, ৫৫ বছর বয়সী লরেন এবং ৬০ বছর বয়সী জেফ বিয়ের আগে দুই দিনব্যাপী প্রাক-উৎসবের আয়োজন করছেন। বিয়েতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকবেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, জর্ডানের রানি কুইন রানিয়া এবং হলিউড তারকা লিওনার্দো ডিকাপ্রিওসহ আরও অনেকে। অতিথির সংখ্যা প্রায় ১৮০ জন বলে জানা গেছে।


মার্কিন গণমাধ্যমের তথ্য অনুসারে, লরেন সানচেজের জন্যই ২০১৯ সালে স্ত্রী ম্যাকেঞ্জি স্কটের সঙ্গে ২৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন জেফ বেজোস। তার আরাধ্য প্রেমিকাকে বিয়েতে তিনি ৬০০ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার কোটি টাকা খরচ করছেন।


বিশ্বজুড়ে বিখ্যাত ব্যক্তিত্বদের বিয়ের মধ্যে লরেন এবং জেফের এই রাজকীয় বিয়ে আলোচনার কেন্দ্রে থাকবে বলেই ধারণা করা হচ্ছে। মুকেশ আম্বানির ছোট ছেলের বিলাসবহুল বিয়ের পর জেফ বেজোসের এই বিয়ে বিশ্ববাসীকে আরও একবার তাক লাগিয়ে দেবে।

১০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন