Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

বিশ্ব

গ্রিন কার্ড নিয়ে যে পরিবর্তন আনল ট্রাম্প প্রশাসন

ডেস্ক রিপোর্ট:
১১ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের এখন থেকে আর করোনাভাইরাসের টিকার সনদ দেখানোর প্রয়োজন হবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।


বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন-সংক্রান্ত পরিষেবা (ইউএসসিআইএস) জানিয়েছে, স্থায়ী বাসিন্দা হওয়ার আবেদনকারীদের

কোভিড-১৯ টিকা গ্রহণের প্রমাণ সংক্রান্ত নথি জমা দেওয়ার বাধ্যবাধকতা মওকুফ করা হয়েছে।


তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে নথিপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া আরও জোরদার করেছেন। যেসব অভিবাসী টানা দুই বছর বা তার বেশি সময় যুক্তরাষ্ট্রে বসবাসের প্রমাণ দিতে পারবেন না, তাদের এই প্রক্রিয়ার আওতায় আনা হবে।


এছাড়া, ক্ষমতা গ্রহণের পর তিনি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন।


তবে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের সুবিধা নিয়ে ট্রাম্প কীভাবে নতুন নিয়ম কার্যকর করতে চান, তা এখনও স্পষ্ট নয়। কারণ, যুক্তরাষ্ট্রের সংবিধানে জন্মসূত্রে নাগরিকত্বের সুবিধা সংরক্ষিত।

১১ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন