ইরানের রাজধানী তেহরান এবং পার্শ্ববর্তী আলবোরজ প্রদেশে ইসরায়েলি বিমান হামলার কারণে তেলের ডিপো ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত পাইপলাইন থেকে বের হওয়া তেল শহরের নর্দমা দিয়ে প্রবাহিত হয়ে রাস্তায় আগুনের ‘নদী’ তৈরি করেছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাস্তার ধারে এবং ড্রেনে আগুন দাউদাউ করে জ্বলছে। এই তেলের আগুন শহরের সাধারণ রাস্তাগুলোও আগুনে ঢেকে
দিয়েছে।ইরানি তেল মন্ত্রণালয় জানিয়েছে, তেহরান ও পশ্চিমের কারাজ শহরে তিনটি তেল ডিপোতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, হামলায় অন্তত চারজন ট্যাঙ্কারচালক নিহত হয়েছেন।
ইসরায়েলি বাহিনী তেহরান ও আলবোরজের চারটি তেল মজুত কেন্দ্র এবং একটি পেট্রোলিয়াম স্থানান্তর কেন্দ্রে হামলা চালিয়েছে। বর্তমানে ইরানি নিরাপত্তা বাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে।
যদিও ব্যাপক ক্ষতি হয়েছে, ইরান সরকার জানিয়েছে, দেশে তেল সরবরাহে কোনো ঘাটতি নেই। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
সূত্র: আল-জাজিরা
২২ ঘন্টা আগে সোমবার, মার্চ ৯, ২০২৬
