Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, মার্চ ১১, ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

লিড নিউজ

যুদ্ধবিরতি চায় না ইরান: পার্লামেন্টের স্পিকার

আন্তর্জাতিক ডেস্কঃ
২৩ ঘন্টা আগে বুধবার, মার্চ ১১, ২০২৬
# ফাইল ফটো


ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, ইরান কোনোভাবেই যুদ্ধবিরতি চায় না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, “আমরা অবশ্যই যুদ্ধবিরতি চাইছি না। কারণ আমরা মনে করি, আগ্রাসনকারীকে এমনভাবে জবাব দিতে হবে যাতে তারা শিক্ষা পায় এবং ভবিষ্যতে আর কখনো আমাদের প্রিয় ইরানে হামলার কথা ভাবতে না পারে।”

তিনি আরও বলেন, “ইসরায়েলের শাসনব্যবস্থা

নিজেদের আধিপত্য ধরে রাখার জন্য যুদ্ধ, আলোচনা, যুদ্ধবিরতি এবং আবার যুদ্ধ—এ ধরনের একটি চক্র চালিয়ে যেতে চায়। আমরা সেই চক্র ভেঙে দেব।”

এদিকে ইরানের সামরিক সদর দপ্তর খাতাম আল-আনবিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ইরান যুদ্ধবিরতি চায় না। তারা বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত এই সংঘাত শেষ হবে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও একই ধরনের মন্তব্য করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আলোচনায় বসার সম্ভাবনা খুবই কম। কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা ইরানের জন্য অত্যন্ত তিক্ত।

তিনি আরও জানান, এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই দফা আলোচনা হয়েছিল। কিন্তু সেই আলোচনার পরই ইরানের ওপর নতুন করে হামলা চালানো হয়।

এদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধবিরতির জন্য একটি শর্ত রয়েছে—ভবিষ্যতে ইরানের ওপর আর কখনো হামলা করা হবে না, এমন নিশ্চয়তা দিতে হবে।

২৩ ঘন্টা আগে বুধবার, মার্চ ১১, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন