Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

বিশ্ব

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ ইসরায়েলের প্রধান বিমানবন্দর

ডেস্ক রিপোর্ট:
২২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পাঠানো একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে উৎক্ষেপণের পর দেশটির প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করা হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এবং আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে বিমানবন্দরটি কতক্ষণ বন্ধ থাকবে তা এখনও স্পষ্ট নয়।


ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা ইয়েমেন

থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি বাধা দিতে সক্ষম হয়েছে। সামরিক সূত্রে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর মধ্য ইসরায়েলজুড়ে সতর্কতা সাইরেন বেজে উঠে। এছাড়া, হুথিদের আরেকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে।


এর আগে, গত সপ্তাহে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের পাঠানো একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে আঘাত হানে। এতে একটি সড়ক ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েক ঘণ্টা বিমান চলাচল স্থগিত রাখা হয়।


উল্লেখ্য, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে হুথিরা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। তবে সম্প্রতি লোহিত সাগরে জাহাজ আটক ও হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সাথে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তারা।

২২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন