Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

বিশ্ব

সিরিয়ার বিভিন্ন স্থানে মার্কিন বিমান হামলা

ডেস্ক রিপোর্ট:
২৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




যুক্তরাষ্ট্র সিরিয়ার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে। ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা করা হয়। সোমবার (১১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানায়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম পরিচালনা করে এই সেন্টকম। এই খবর জানিয়েছে আলজাজিরা।


সেন্টকম জানায়, সিরিয়ার দুটি স্থানে ৯টি লক্ষ্যবস্তুতে

হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, গত ২৪ ঘণ্টায় সিরিয়ায় মার্কিন নাগরিকদের ওপর চালানো কিছু হামলার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। এতে দেশটিতে অবস্থিত ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিভিন্ন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়।


ইরাক ও সিরিয়ায় জঙ্গি সংগঠন আইএসকে নিশ্চিহ্ন করার অভিযানে যুক্তরাষ্ট্র ও যৌথ বাহিনী অংশগ্রহণ করে। ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ হামলা বা হামলার পরিকল্পনা করার সক্ষমতা হ্রাস করতেই এই বিমান হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।


বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র মাঝেমধ্যে ইরাক ও সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিতে হামলা চালায়। গত ফেব্রুয়ারিতে মার্কিন বাহিনী ইরাক ও সিরিয়ায় ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা করেছিল।


বর্তমানে সিরিয়ায় ৯০০ ও ইরাকে আড়াই হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পুনরুত্থান ঠেকাতে স্থানীয় সামরিক বাহিনীকে সহায়তা করতেই এসব সেনা মোতায়েন করেছে ওয়াশিংটন।

২৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন