Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

বিশ্ব

ওমরাহ ভিসা নিবন্ধনে লাগবে আঙুলের ছাপ

আন্তর্জাতিক ডেস্ক:
২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

এখন থেকে বাংলাদেশ, মালয়েশিয়া, তিউনেশিয়া, কুয়েত ও যুক্তরাজ্য থেকে সৌদি আরবে ওমরাহ করতে যাওয়ার জন্য ইলেক্ট্রনিক ওমরাহ ভিসা রেজিস্ট্রেশনের সময় অ্যাপে আঙুলের ছাপসহ বায়োমেট্রিক ডাটা দিতে হবে।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় শনিবার এই ঘোষণা দিয়েছে। খবর সৌদি গ্যাজেটের।

প্রথমেই ‘সৌদি ভিসা বায়ো’ অ্যাপ ডাউনলোড করে ভিসার ধরন বেছে নিয়ে এ নিবন্ধন করতে হবে। এরপর আবেদনকারীর

পরিচয় যাচাইয়ে পাসপোর্ট স্ক্যানে চাপ দিতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই মোবাইল ক্যামেরায় সেলফি বা মুখের পূর্ণ ছবি দিতে হবে।

এ ছবির মাধ্যমে পাসপোর্টের ছবির সঙ্গে আবেদনকারীর চেহারা মেলানো হবে। পরে ক্যামেরার মাধ্যমে ১০টি আঙ্গুলের ছাপ স্ক্যান করার কাজটি সম্পন্ন করতে হবে।

গত বছরের শেষ দিকে মোবাইলের মাধ্যমে ভিসা বায়োমেট্রিক করার কথা জানিয়েছিল সৌদি সরকার। এর ফলে মক্কায় ওমরাহ পালন করতে আলাদাভাবে আর ভিসা সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়বে না।

ভিসা ইস্যুর ক্ষেত্রে বিশ্বের প্রথম দেশ হিসাবে মোবাইলে বায়োমেট্রিক ডেটা নেওয়ার এ নিয়ম চালু করল সৌদি আরব। এর আগে গত ফেব্রুয়ারিতে একটি চিপসহ ইলেকট্রনিক পাসপোর্ট চালু করেছিল সৌদি আরব। সেখানে ব্যবহারকারীদের বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ থাকবে।

২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন