Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

ইরানের পর সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরাইল

ডেস্ক রিপোর্ট:
১০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলার পর এবার সিরিয়াতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।


শনিবার (২৬ অক্টোবর) ভোরে সিরিয়ার মধ্য ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরাইল, যা সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।


সানা জানিয়েছে, ইসরাইলের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে ‘ইসরাইল-অধিকৃত গোলান হাইটস ও লেবানিজ

অঞ্চলের দিক থেকে’ গুলি করে প্রতিহত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী।


এছাড়া, শনিবার ভোরে সিরিয়ার রাজধানী দামেস্কের আশেপাশে বিস্ফোরণের খবর পাওয়া যায়।


কয়েক বছর ধরে ইসরাইল সিরিয়াতে ইরান-সম্পর্কিত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। তবে ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে এই ধরনের অভিযানগুলো আরো জোরদার হয়েছে।


চলতি মাসের শুরুর দিকে ইসরাইলে ইরানি হামলার জবাবে, শনিবার প্রতিশোধমূলক পাল্টা হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। এ সময় ইরানি সংবাদমাধ্যমগুলো একাধিক বিস্ফোরণের খবরও নিশ্চিত করেছে।


১ অক্টোবর ইসরাইলের ওপর প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। হামলায় পশ্চিম তীরে একজন নিহত হন।


গত বছরের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে হামাসের হামলার পর থেকে গাজা যুদ্ধ, বৈরুতের ওপর ইরান ও মার্কিন সম্মিলিত বিমান হামলা, স্থল অভিযান এবং গত মাস থেকে হিজবুল্লাহর ওপর ইসরাইলের তীব্র আক্রমণের ফলে একটি আঞ্চলিক যুদ্ধের সূত্রপাতের আশঙ্কা দেখা দিয়েছে।

১০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন