Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

প্রবাসের খবর

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসী আটক

ডেস্ক রিপোর্ট:
২৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলম এলাকায় নির্মাণ সাইটে অভিযান চালিয়ে ১৫৩ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার রাতে, সেকশন ১২ এর একটি নির্মাণ সাইটে শ্রমিকদের আবাসনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


মালয়েশিয়া সময় রাত ১টায় শুরু হওয়া এই অভিযানে মোট ৪০০ অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়, যার মধ্যে ১৩৫ জন পুরুষ এবং ১৯ জন মহিলা, যারা ১৯৫৯/৬৩ সালের

অভিবাসন আইন লঙ্ঘন করেছেন, আটক হন।


আটকদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি, ৫৬ জন ইন্দোনেশিয়ান, ২৭ জন মায়ানমারী, ৫ জন নেপালি এবং ১ জন ভারতীয় নাগরিক রয়েছে।


বৃহস্পতিবার সেলাঙ্গর ইমিগ্রেশন ডিরেক্টর খাইরুল আমিমুস কামারুদিন এক বিবৃতিতে জানান, অভিযানের সময় নির্মাণ স্থলের একাধিক তলা বিদেশি কর্মীদের আবাসন হিসেবে ব্যবহৃত হচ্ছিল, যা ছিল অপরিচ্ছন্ন, নোংরা এবং দুর্গন্ধযুক্ত।

২৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন