Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১১, ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

লিড নিউজ

বাংলাদেশসহ ১৭ দেশে এয়ার অ্যারাবিয়ার পুনরায় ফ্লাইট চালু

ডেস্ক রিপোর্টঃ
৬ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১১, ২০২৬
# ফাইল ফটো


সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান সংস্থা এয়ার অ্যারাবিয়া সীমিত পরিসরে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালু করার ঘোষণা দিয়েছে। শনিবার প্রতিষ্ঠানটি জানায়, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে শারজাহ, আবুধাবি ও রাস আল খাইমাহ থেকে ১৭টি দেশের মোট ৪৯টি আন্তর্জাতিক

গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হবে।

যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, যাদের পূর্বনির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছিল তারা পুনরায় বুকিংয়ের সুযোগ পাবেন। তবে এই সুবিধা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য, যারা আগে টিকিটের তারিখ পরিবর্তন বা অর্থ ফেরত নেননি। ক্ষতিগ্রস্ত যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে বিষয়টি জানানো হবে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে ফ্লাইট কার্যক্রমে বিঘ্ন ঘটার পর ধাপে ধাপে স্বাভাবিক কার্যক্রমে ফেরার উদ্যোগ নিয়েছে এয়ার অ্যারাবিয়া। সংস্থাটির নতুন ফ্লাইট তালিকায় মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন গন্তব্যের পাশাপাশি বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে।

৬ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১১, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন