Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, মার্চ ২৯, ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

লিড নিউজ

ইসরাইলের শতাধিক শহরে একযোগে ইরান ও হিজবুল্লাহর হামলা

ডেস্ক রিপোর্টঃ
৭ ঘন্টা আগে রবিবার, মার্চ ২৯, ২০২৬
# ফাইল ফটো



ইসরায়েলে একযোগে হামলা চালিয়েছে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ ঘটনায় দেশটির ১০০টিরও বেশি শহরে সতর্কসংকেত বেজে ওঠে বলে জানিয়েছে আল-জাজিরা।

ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, লেবানন থেকে হিজবুল্লাহ রকেট হামলা চালানোর পাশাপাশি ইরান থেকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ফলে একই সময়ে ইসরায়েলের শতাধিক শহরে সতর্কসংকেত সক্রিয় হয়ে ওঠে।

তাৎক্ষণিকভাবে

কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হাইফা উপকূল এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অবকাঠামোর কিছু ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

৭ ঘন্টা আগে রবিবার, মার্চ ২৯, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন