Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

লিড নিউজ

আজ রাতেই একটি সভ্যতার অবসান হবে: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ
৭ ঘন্টা আগে মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
# ফাইল ফটো


হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “আজ রাতেই একটি সভ্যতার অবসান ঘটতে পারে।”

তিনি আরও উল্লেখ করেন, “আমি এমন কিছু দেখতে চাই না, কিন্তু মনে হচ্ছে ঘটনাটি ঘটতে চলেছে।”

অন্যদিকে, ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে,

যুক্তরাষ্ট্র যদি ইরানের নাগরিক বা গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালায়, তাহলে তারা কোনো দ্বিধা ছাড়াই পাল্টা জবাব দেবে।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এমনভাবে লক্ষ্যবস্তু করা হবে যাতে তারা এই অঞ্চলের তেল ও গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হয়।

আইআরজিসি সতর্ক করে দিয়ে জানায়, যদি মার্কিন বাহিনী তাদের ‘রেড লাইন’ অতিক্রম করে, তাহলে প্রতিশোধ শুধু আঞ্চলিক পর্যায়েই সীমাবদ্ধ থাকবে না—বরং তা আন্তর্জাতিক পরিসরেও বিস্তৃত হতে পারে।

সংস্থাটি স্পষ্ট করেছে, সম্ভাব্য মার্কিন হামলার জবাবে তারা বৈশ্বিক পর্যায়ে শক্ত প্রতিক্রিয়া জানানোর প্রস্তুতি নিয়েই রয়েছে।

সূত্র: আল-জাজিরা

৭ ঘন্টা আগে মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন