Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

বিনোদন

ভালোবাসা দিবসে মুক্তি পেল প্রেমের গান ‘Bhalobashi Bolte Chai’র মিউজিক ভিডিও

স্টাফ রিপোর্টার:
১৮ দিন আগে মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
# ফাইল ফটো




বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে প্রেমের গান ‘Bhalobashi Bolte Chai’–এর মিউজিক ভিডিও। ভিডিওটিতে মডেল হয়েছেন সুষ্মিতা।


না–বলা ভালোবাসার গল্পে নির্মিত এই ভিডিওতে সুষ্মিতার অভিনয় বিশেষভাবে নজর কাড়ছে। প্রেমের আবেগ, দ্বিধা আর প্রকাশের মুহূর্তগুলো ফুটিয়ে তুলেছেন তিনি।


সুষ্মিতা বলেন, “গল্পটা শুনেই আমার ভালো লেগেছিল। খুব সহজ কিন্তু গভীর একটা অনুভূতি আছে এতে। ভালোবাসা

প্রকাশ করার সাহসের গল্প—এমন কাজের অংশ হতে পেরে ভালো লাগছে।”


গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন পার্থ প্রতীম রায়। সংগীতায়োজন করেছেন রুপন চৌধুরী। ভিডিও নির্মাণ করেছেন সি. এফ. জামান।


উত্তরায় চিত্রায়িত ভিডিওটি ভালোবাসা দিবসে প্রকাশের পর দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছে। বসন্তের আবহে প্রেমের এই গল্পটি ইতোমধ্যে অনলাইনে আলোচনায় এসেছে।

১৮ দিন আগে মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন