Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

খেলাধুলা

পিএসজি থেকে ফের বার্সেলোনাতে চলে যেতে পারেন নেইমার

স্পোর্টস ডেস্কঃ
৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

সম্প্রতি ফরাসি চ্যাম্পিয়ন ক্লাব পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।

পিএসজির আরেক তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে নিজেদের করে নিতে চাইছে রিয়াল মাদ্রিদ।

ইউরোপীয় সংবাদমাধ্যম বলছে পিএসজি থেকে ফের বার্সেলোনাতে চলে যেতে পারেন নেইমার জুনিয়র।

ক্রীড়া সাংবাদিক খালিদ ওয়ালিদ জানিয়েছেন, পিএসজি এবং বার্সেলোনার মধ্যে

বিষয়টি নিয়ে চুক্তি ইতোমধ্যেই হয়ে গেছে। ফলে ৬ বছর তথা ২০১৭ সালের পর ফের পুরনো ক্লাবে ফিরতে যাচ্ছেন নেইমার।

পিএসজির হয়ে সব টুর্নামেন্ট মিলে ১৭৩ ম্যাচ খেলে ১১৮টি গোল করার পাশাপাশি ৭৭টি অ্যাসিস্ট রয়েছে নেইমারের।

এর আগে বার্সেলোনার হয়ে তিনি ১৮৬ ম্যাচে অংশ নিয়ে ১০৫টি গোল করার পাশাপাশি ৭৬টি অ্যাসিস্ট করেছিলেন।

৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন