Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

বিশ্ব

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৬৪৫ কয়েদির ক্ষমা ঘোষণা ওমান সুলতানের

ডেস্ক রিপোর্ট:
২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৬৪৫ জন কারাবন্দিকে ক্ষমা করে দিয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। ক্ষমাপ্রাপ্ত কারাবন্দিদের মধ্যে ওমানি নাগরিকের পাশাপাশি বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন।


বৃহস্পতিবার সুলতানের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 


যদিও মুক্তিপ্রাপ্ত কয়েদিদের মধ্যে কতজন বিদেশি নাগরিক, তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে।তবে এতে বলা

হয়েছে, এই বিদেশিদের শিগগিরই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।


বৃহস্পতিবার রাজকীয় বিবৃতিতে বলা হয়, সুলতান মানবিক মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তারই প্রতিফলন হলো ঈদুল আজহার আগে ৬ শতাধিক কারাবন্দির মুক্তি এবং এদের মধ্যে বিদেশি নাগরিকদের রাষ্ট্রীয় খরচে নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা।


এতে আরও বলা হয়, ওমান সবসময়ই দয়া, ঐক্য এবং সামাজিক সংহতিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সুলতান হাইথাম বিন তারিক মুক্তিপ্রাপ্ত কয়েদি ও তাদের পরিবার-পরিজনদের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।


১৯৫৫ সালে জন্ম নেওয়া হাইথাম বিন তারিক ২০২০ সালে ৬৫ বছর বয়সে ওমানের সিংহাসনে আরোহন করেন। একই সঙ্গে তিনি ওমানের সুলতান ও প্রধানমন্ত্রী। সিংহাসনে আরোহনের আগে তিনি যথাক্রমে ওমান ফুটবল অ্যাসোসিয়েশন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।


সূত্র: গালফ নিউজ

২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন