Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

কুমিল্লা বিভাগ

মুরাদনগরের তিনজনের নিহতের ঘটনায় আটক ২

স্টাফ রিপোর্টার:
৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



কুমিল্লা মুরাদনগর বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি এলাকায় গণপিটুনিতে তিনজনের নিহতের ঘটনায় চেয়ারম্যান শিমুল বিল্লাহসহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহত রুবি বেগমের মেয়ে রিক্তা বেগম বাদী হয়ে বাঙ্গরা থানায় মামলা দায়ের করেন। 


এই ঘটনায় দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। 


শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ৩টায় কুমিল্লার মুরাদনগরের

আকবপুর এলাকায় সেনাবাহিনীর ক্যাপ্টেন আদিল শাহরিয়ারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।


আটককৃতরা হলেন  মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)।


এর আগে বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে কড়ইবাড়ি গ্রামে স্থানীয়দের গণপিটুনিতে একই পরিবারের তিনজন নিহত হয়। স্থানীয়দের দাবি, নিহত পরিবারটি দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।


নিহতরা হলেন—খলিলুর রহমানের স্ত্রী রোকসানা বেগম ওরফে রুবি (৫৩), তার ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯)। এ ঘটনায় পরিবারের আরেক সদস্য রুমা আক্তার (২৮) গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন


তবে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা। আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন