Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, মার্চ ১৪, ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লা মহানগর জাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:
৫ ঘন্টা আগে শনিবার, মার্চ ১৪, ২০২৬
# ফাইল ফটো

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) নগরীর হোটেল এলিট প্যালেসে এ ২৫০ জন সদস্যের উপস্থিতে এ  ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমেদ কিসলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

কুমিল্লা মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক শহীদুল হক সোহেল।

এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সালমান জন,সদস্য মাহবুব,মাসুদ,রাজেস,জসিম,রাকিব,রবিউল, শাওন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কুমিল্লা মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক  ডা. আফশান আনিস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মহানগর জাসাসের সদস্য জসিম উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে জাসাসের সিনিয়র সদস্য মোহাম্মদ রতন ও মোহাম্মদ মহসিন আরিফ পবিএ নাতে রাসূল পরিবেশন করেন।

ইফতার মাহফিলে জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঝাউতলা মসজিদের ইমাম মাওলানা আবুল খায়ের।

ইফতার মাহফিলে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের গুরুত্বের ওপর জোর দেন।

৫ ঘন্টা আগে শনিবার, মার্চ ১৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন