মানবতার এক অনন্য ও উজ্জ্বলতম দৃষ্টান্ত রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন। ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি’র প্রত্যক্ষ -পরোক্ষ তত্ত্বাবধানে সারা মাসব্যাপী দু:স্ত ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে প্রতিদিন ৬০০ এর অধিক ইফতার বিতরণ করা হচ্ছে।
আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেলেও সেনাবাহিনীর উদ্যোগে কুমিল্লা সেনানিবাস গেইটের সামনে অসহায়-দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ
জাতীয় স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর অনন্য ভূমিকা এমনিতেই অনস্বীকার্য। তার উপর মহিমান্বিত, তাৎপর্যপূর্ণ ও বরকতময় এই পবিত্র রমজান মাসে দুস্থ ছিন্নমূল ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এযাবৎ প্রায় ২০ হাজারের উপর মানুষকে ইফতার বিতরণ করা হয়েছে। পবিত্র রমজানের শেষ দিন পর্যন্ত এই বিশাল কর্মতৎপরতা অব্যাহত থাকবে।
সেনাবাহিনীর এই মানবিক কর্মকান্ডের ফলে প্রতিদিন আশেপাশের এলাকার অসংখ্য রোজাদার প্রতিনিয়ত ইফতার করতে পারছেন। যা সমাজে ইতিবাচক ধারণার জন্ম দিয়েছে।
৪ ঘন্টা আগে শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
