Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

কুমিল্লা বিভাগ

রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা

স্টাফ রিপোর্টার:
১৪ ঘন্টা আগে বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৬
# ফাইল ফটো



চাঁদপুর শাহরাস্তি থানার দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে মুঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়।


দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থাত পরিচালনা কমিটি সহ সভাপতি আবু ইউসুফ সুমন জানান, এটি একটি অরাজনৈতিক সংগঠন। স্বেচ্ছায় মানুষের সেবার ব্রত নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে মানবতার কাজে নিজেদের নিয়োজিত রাখতে চাই। গরিব অসহায় দরিদ্র

মানুষের কথা বিবেচনা করেই আমাদের আজকের ক্ষুদ্র আয়োজন। আমরা চেষ্টা করেছি সব সময় তাদের পাশে থাকতে।'


প্রসঙ্গত, ২০১৯ সালের শাহরাস্তি উপজেলার দাদিয়াপাড়া গ্রামের একঝাঁক উদ্যোমী তরুণ যুবকদের নিয়ে গঠিত হয় ❝দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা❞  স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠালগ্নের পর থেকেই সংগঠনটির সদস্যদের তারুণ্যদীপ্ত উদ্যম, একাগ্রতা ও অদম্য ইচ্ছশক্তির জোরে ক্রমান্বয়ে সেবার পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হচ্ছে। 


সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের বিভিন্ন শিক্ষার উপকরণ বিতরণ, ঈদে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করা, বিনামূল্যে ফ্রি মেডিকেল কর্মসূচি, ডায়াবেটিস পরীক্ষা, স্বেচ্ছায় রক্তদান, মাদ্রাসাশিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ, পাঠাগারে বই বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, গাছের চারা বিতরণ, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনসহ জাতীয় দিবসগুলোতে নানা কর্মসূচি পালন করে সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।।


এ সময় উপস্থিত ছিলেন, দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার সভাপতি মঞ্জুর হোসেন সজিব, সহ সভাপতি, আবু ইউসুফ সুমন, উপদেষ্টা আনোয়ার হোসাইন, ইমরান হোসেন, শাহরাস্তি মডেল থানার সিনিয়র অফিসার মো: মনিরুজ্জামান, মাওলানা আব্দুল মুমিম,মাও: আব্দুররব,  হাফেজ আবু বকর, হাফেজ তানভীর হোসেন, সাবেক মেম্বার বিল্লাল হোসেন, আছলাম পাটোয়ারী,  শফীকুর রহমান, সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বাচ্চু পাটোয়ারী, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

১৪ ঘন্টা আগে বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন