Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লা আলেখারচর মহাসড়কে সেনাবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট: শৃঙ্খলা ফেরাতে কঠোর অভিযান

স্টাফ রিপোর্টার:
৮ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো





ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচরে আজ সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের যৌথ চেকপোস্ট পরিচালিত হয়। 


রবিবার  সকাল ১০টা থেকে দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত চলা এই অভিযানের লক্ষ্য ছিল মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং বেআইনি কার্যক্রম প্রতিরোধ করা।


অভিযান চলাকালে মোট ৩৭টি মামলা দেওয়া হয়, যার বেশিরভাগই বেপরোয়া মোটরসাইকেল

চালানো, উচ্চ গতিসীমা লঙ্ঘন এবং ট্রাফিক নিয়ম ভঙ্গের জন্য। জরিমানা হিসেবে মোট ১ লাখ সাড়ে ৯ হাজার টাকা আদায় করা হয়। এছাড়া, ৩২টি মোটরসাইকেল ও ৫টি সিএনজি অটোরিকশা হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়।


এই যৌথ অভিযান সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা ও শৃঙ্খলা রক্ষার সক্ষমতার প্রতিফলন বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মহাসড়কে আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানা গেছে।

৮ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন