Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

কুমিল্লা বিভাগ

চৌদ্দগ্রামে কথিত চিকিৎসককে ৩ মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার:
১০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

কুমিল্লায় এমবিবিএস পাস না করেও এমবিবিএস ও এফসিপিএস ডিগ্রি ব্যবহারের দায়ে সঞ্জয় পাল (৩৮) নামের এক কথিত চিকিৎসককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজারে অবস্থিত নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ওই অভিযান পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তমালিকা দে।

কারাদণ্ড পাওয়া সঞ্চয়

পাল চট্টগ্রামের খুলশি উপজেলার বিবেক চন্দ্র রায়ের ছেলে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুণবতী বাজারে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বিএমডিসির রেজিস্ট্রেশন এবং ডাক্তারি পাশের কোনো ডকুমেন্টস না দেখাতে পারায় ও নামের সঙ্গে এমবিবিএস ও এফসিপিএস ডিগ্রি ব্যবহারের দায়ে সঞ্জয় পালকে ৩ মাসের কারদাণ্ড দেওয়া হয়েছে।

এসময় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম কিবরিয়া টিপু উপস্থিত ছিলেন। অভিযানে চৌদ্দগ্রাম থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) তমালিকা দে।

১০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন