Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

প্রবাসের খবর

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ডেস্ক রিপোর্ট:
১৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাবুল মিয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।  রোববার (২৩ এপ্রিল) দেশটির দাম্মাম জুবাইলে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত রোববার সন্ধ্যায় বাবুল মিয়া বাসা থেকে বেরিয়ে খাওয়ার জন্য রুটি আনতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।


দাম্মাম জুবাইলে ১৫ বছর ধরে বসবাস করতেন প্রবাসী বাবুল মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়া

জেলার বাঞ্চারামপুর উপজেলার ধারিয়ার চরবাজার এলাকার বাসিন্দা। নিহতের মরদেহ বর্তমানে সৌদির একটি সরকারি হাসপাতালের হিমাগার রাখা হয়েছে।

১৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন