Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

কুমিল্লা বিভাগ

ফেনীতে বিদেশী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
১০ ঘন্টা আগে বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬
# ফাইল ফটো



দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।


 এরই ধারাবাহিকতায় ১১ ফেব্রুয়ারি ১১ টায় ফেনী জেলায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।


 উক্ত অভিযানে সদর উপজেলার হকদি, বালিগাঁও এলাকা হতে ১টি বিদেশী পিস্তল (ম্যাগাজিনসহ)

এবং ৪ রাউন্ড ৭.৬২ মি.মি. রাইফেলের গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র এবং গোলাবারুদ ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।

১০ ঘন্টা আগে বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন