Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, মার্চ ২১, ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

খেলাধুলা

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ঢাকায় আসছেন সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্কঃ
২৮ দিন আগে শনিবার, মার্চ ২১, ২০২৬
# ফাইল ফটো

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ও টিইএম স্পোর্টসের তত্ত্বাবধানে ‘ডিএনসিসি মেয়র কাপ-২০২৩’ সিজন-২ এর উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৩ ফেব্রুয়ারি।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি।

রাজধানীর গুলশানে অভিজাত ওয়েস্টিন হোটেলে ২৩ ফেব্রুয়ারি বিকেল তিনটায় শুরু হবে এই উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানের

সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম।

টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ‘সাইফ পাওয়ারটেক’।

২৮ দিন আগে শনিবার, মার্চ ২১, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন