Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

শিক্ষা

কুবিতে আন্তঃবিভাগ ভলিবলে চ্যাম্পিয়ন লোক প্রশাসন বিভাগ

কুবি প্রতিনিধি:
১৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা (ছাত্র) ২০২৬ এ গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) বিভাগকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লোক প্রশাসন বিভাগ।


বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগ।


ব্যক্তিগত

পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ফাইনালে ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন লোক প্রশাসন বিভাগের অমিত। এছাড়া পুরো টুর্নামেন্টে ধারাবাহিক সেরা পারফরমেন্সের জন্য গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সৌরভ ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন।


এতে ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম।

১৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন