Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

শিক্ষা

কুবির ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রাধ্যক্ষ ড. মো. জনি আলম

কুবি প্রতিনিধি:
১২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ হিসেবে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জনি আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। 


বুধবার (২১ জানুয়ারি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত একটি অফিস আদেশ এ তথ্য নিশ্চিত করেন। 



বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের বর্তমান প্রাধ্যক্ষ

সহযোগী অধ্যাপক মো. জিয়া উদ্দিন এর দায়িত্বের মেয়াদ গত ২০ জানুয়ারি পূর্ণ হওয়ায় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ড. মো. জনি আলমকে নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।


প্রাধ্যক্ষ ড. জনি আলম বলেন, শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ আবাসিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করব। সবার সহযোগিতায় হলের সমস্যা ও সংকটগুলো চিহ্নিত করে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে, এবং শিক্ষার্থীরা ন্যায্য যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবে। আমি চেষ্টা করব যেন হলের শিক্ষার্থীরা একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে তাদের শিক্ষাজীবন এগিয়ে নিতে পারে।


উল্লেখ্য, তিনি আগামী দুই বছরের জন্য উক্ত হলের প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব ২১ জানুয়ারি পূর্বাহ্ন থেকে কার্যকর হয়েছে।

১২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন