Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

শিক্ষা

কুবি ভর্তি পরীক্ষা, শিক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের তথ্য সেবা ও সহায়তা কেন্দ্র

কুবি প্রতিনিধি:
৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা উপলক্ষে সারাদেশ থেকে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় তথ্য সেবা ও সহায়তা কেন্দ্র স্থাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।


পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য প্রদান ও বিভিন্ন ধরনের সহায়তা নিশ্চিত করতে এ কেন্দ্র চালু করা হয়েছে। কেন্দ্রের মাধ্যমে

পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা, অভিভাবকদের বসার স্থান, শিশুদের জন্য চকলেট বিতরণ, প্রশিক্ষিত মেডিকেল টিমের সেবা এবং পরীক্ষার্থীদের দ্রুত অন্য কেন্দ্রে পৌঁছাতে প্রাথমিক সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ বাইক সার্ভিসের মাধ্যমে ফ্রি রাইড সুবিধাও প্রদান করা হচ্ছে।


শাখা সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষা চলাকালীন পুরো সময়জুড়ে কেন্দ্রটি চালু থাকবে এবং পরীক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সেবা নিশ্চিত করা হবে। যেকোনো সমস্যা বা জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।


এ বিষয়ে কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, “ভর্তি পরীক্ষার্থীদের জন্য সেবা ও সহায়তা নিশ্চিত করাই আমাদের প্রধান উদ্দেশ্য। তথ্য কেন্দ্রসহ বিভিন্ন সার্ভিসের মাধ্যমে আমরা চেষ্টা করছি, যেন শিক্ষার্থীরা নিরাপদ ও স্বস্তিতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন।”

৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন