Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট:
১৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




খেলাফত মজলিসের নেতাকর্মীরা ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (২১ মার্চ) বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুমার নামাজ শেষে তারা এই বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে।


এদিকে, জুমার নামাজ শেষে বাইতুল মোকাররম মসজিদের উত্তর পাশে হেফাজত ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখার নেতাকর্মীরা বিক্ষোভ

মিছিলের পূর্ব সমাবেশ শুরু করে।


অন্যদিকে, ইসলামী দলগুলোর ডাকা বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এলাকায় যৌথ বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। সরেজমিনে দেখা গেছে, পল্টন মোড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জলকামান, এপিসি কার ও দুটি প্রিজন ভ্যান মোতায়েন করা হয়েছে। এছাড়া, বাইতুল মোকাররম মসজিদের প্রবেশপথে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। নাইটিঙ্গেল মোড়ে বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

১৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন