Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

বিএনপি নেতা চাঁদ আরও ৩ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট:
১০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানো ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিএনপির রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) পাঁচ দিনের রিমান্ডে শেষে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত নতুন করে আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।


জানা গেছ, গত ২৫ মে পুঠিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জুডিশিয়াল

ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। এ সময় আদালত চাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

উল্লেখ্য, শুক্রবার (১৯ মে) জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন চাঁদ। পরে রোববার (২১ মে) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ২২ সেকেন্ডের ভাইরাল সেই ভিডিওতে আবু সাঈদ চাঁদকে বলতে শোনা যায়, ‘আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয়, আমার করব ইনশাআল্লাহ।’

১০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন