Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

আবারও বাড়লো এলপিজির দাম

ডেস্ক রিপোর্ট:
৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৫ টাকা বৃদ্ধি পেয়ে ১,৪৫৬ টাকা করা হয়েছে।


বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন এ দাম ঘোষণা করেছে, যা আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।


সেপ্টেম্বর মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১,৪২১ টাকা, আর তার আগের মাসে ছিল ১,৩৭৭ টাকা।


ঘোষণায়

বলা হয়েছে, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি কেজির দাম ১২১ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে।


এছাড়াও, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৭ টাকা ৪৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অটোগ্যাসের মূল্য প্রতি লিটার ৬৬ টাকা ৮৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন