Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

নভেম্বরে রপ্তানি আয় এসেছে ৪১১ কোটি ডলারের বেশি

ডেস্ক রিপোর্ট:
১ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




গত নভেম্বর মাসে রপ্তানি আয় হয়েছে ৪১১ কোটি ৯৭ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৬৩ শতাংশ বেশি। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন।


ইপিবির তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাস, অর্থাৎ জুলাই থেকে নভেম্বর পর্যন্ত মোট রপ্তানি আয় হয়েছে এক হাজার ৯৯০ কোটি ৬০

লাখ ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১১ দশমিক ৭৫ শতাংশ বেশি।


নভেম্বর মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় হয়েছে ৩৩০ কোটি ৬২ লাখ ডলার, যা বছরে ১৬ দশমিক ২৫ শতাংশ প্রবৃদ্ধি দেখিয়েছে। এ সময় কৃষি খাতের রপ্তানি বেড়েছে প্রায় ১৬ শতাংশ এবং উৎপাদনমুখী শিল্পের রপ্তানি বেড়েছে ১৫ দশমিক ৬০ শতাংশ। হোম টেক্সটাইল খাতেও রপ্তানি আয় বেড়েছে প্রায় ২১ শতাংশ। তবে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি কিছুটা কমেছে।


চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে তৈরি পোশাক খাতে মোট রপ্তানি আয় হয়েছে এক হাজার ৪৩৪ কোটি ৬৫ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১২ দশমিক ৫০ শতাংশ বেশি।

১ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন