Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

আবারও ৪ দিনের রিমান্ডে শাজাহান খান

ডেস্ক রিপোর্ট:
২৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাড্ডা থানার রফিকুল হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে চারদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।


সোমবার (১৭ মার্চ) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন।


এদিন আদালতে আসামিকে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচদিনের

রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। রাষ্ট্রপক্ষের পক্ষে রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফরুকী।


অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান বাদশা তার মক্কেলের রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামিকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।


মামলার প্রেক্ষাপটে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই দুপুর ১টায় রাজধানীর বাড্ডা থানাধীন বিসমিল্লাহ আবাসিক হোটেলের সামনের রাস্তায় আন্দোলন করছিলেন মো. রফিকুল ইসলাম (৩৭)। এসময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে তিনি আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ২৭ আগস্ট তিনি মারা যান। এ ঘটনায় রফিকুলের মামা মুহাম্মদ লুৎফর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৭ জনের নাম উল্লেখ করে বাড্ডা থানায় মামলাটি দায়ের করেন।


গত ৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেফতার করা হয়। এরপর হত্যা ও হত্যাচেষ্টার মামলায় তাকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়।

২৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন