Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

ভোটারদের হুমকি দিলেই শাস্তি : ইসি

ডেস্ক রিপোর্ট:
৮ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাদের নিরাপত্তার জন্য আইন করা হয়েছে। যদি কেউ ভোটারদের বাধা দেয়, হুমকি-ধমকি দেয়, পথেঘাটে কিংবা যেখানেই হোক দায়ী ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হবে। ভোটাররা নির্ভয়ে ও নিঃসংকোচে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবেন।


বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা প্রাশাসক ও রিটার্নিং

কর্মকর্তার হলরুমে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, নির্বাচন কঠিন কাজ। এটি সবার সমন্বয় ও সহযোগিতায় সফল করা উচিত। কারও একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। যারা এই কাজের সঙ্গে জড়িত তাদেরকে সৎ, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে।


বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের উদ্দেশে রাশেদা সুলতানা বলেন, ঘটনা যা ঘটবে তাই প্রচার করবেন। সেটা মন্দ হোক, ভালো হোক। আসল ঘটনা তুলে ধরার চেষ্টা করবেন।


এ সময় রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তৌফিক-ই-লাহী চৌধুরী, রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি এসএম রশিদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


এরপর নির্বাচন কমিশনার একই হলরুমে চারটি সংসদীয় আসনে নির্বাচনে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিয় করবেন।

৮ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন