Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

জাতীয়

ভবিষ্যতে দুদককে কেউ চাপ প্রয়োগ করলে তার নাম প্রকাশ করা হবে: দুদক চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট:
১০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



দুর্নীতির তদন্ত বা অনুসন্ধান বাধাগ্রস্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ভবিষ্যতে কেউ চাপ প্রয়োগ করলে তার নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।


দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সেগুনবাগিচায় দুদকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন। সভায় দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার

জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ ও সচিব মোহাম্মদ খালেদ রহীম উপস্থিত ছিলেন।


দুদকে অযাচিত চাপ প্রয়োগ করা হয় কিনা এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, দুদকে যারা অযাচিত চাপ প্রয়োগ করলে আগামীতে তাদের নাম প্রকাশ করে দেবো।

১০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন