Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, এপ্রিল ১, ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

লিড নিউজ

সংসদের অধিবেশন থেকে আবারও ওয়াকআউট বিরোধী দলের

ডেস্ক রিপোর্টঃ
৭ ঘন্টা আগে বুধবার, এপ্রিল ১, ২০২৬
# ফাইল ফটো



জাতীয় সংসদের অধিবেশন থেকে আবারও ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। ‘গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’ নিয়ে আলোচনার দাবিতে দেওয়া নোটিশের কোনও প্রতিকার না পাওয়ার অভিযোগে তারা এই সিদ্ধান্ত নেন।

বুধবার (১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে প্রশ্নোত্তর পর্ব শেষে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান স্পিকারের কাছে প্রতিকার

দাবি করেন। পরে বিকেল ৫টা ৪৫ মিনিটে তিনি ওয়াকআউটের ঘোষণা দেন।

আলোচনায় তিনি আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, তার মূল বক্তব্য যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। তিনি স্পষ্ট করেন, তাদের উত্থাপিত নোটিশের মূল বিষয় ছিল গণভোট এবং সংশ্লিষ্ট সংস্কার পরিষদের সভা আহ্বান। এছাড়া সম্ভাব্য কমিটি গঠনের বিষয়ে তিনি ইতিবাচক মত দেন এবং সরকারি ও বিরোধী দলের সমান প্রতিনিধিত্বের প্রস্তাব করেন।

তিনি আরও বলেন, বিষয়টি জনগণের প্রত্যাশার সঙ্গে যুক্ত এবং প্রায় ৭০ শতাংশ মানুষের মতামতের প্রতিফলন রয়েছে এতে। তাই স্পিকারের কাছ থেকে স্পষ্ট সিদ্ধান্ত প্রত্যাশা করেছিলেন, যা তিনি পাননি বলে দাবি করেন।

জবাবে স্পিকার জানান, আগের দিনের প্রস্তাবটি ছিল একটি মুলতবি প্রস্তাব, যা তার অনুপস্থিতিতে গৃহীত হয়েছিল। তিনি বলেন, সংসদের ইতিহাসে খুব কম সংখ্যক মুলতবি প্রস্তাব গৃহীত হয়েছে। তবুও বিরোধী দলকে কথা বলার সুযোগ দিতে এটি গ্রহণ করা হয়েছিল। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, একই বিষয়ে আরেকটি নোটিশ বিবেচনার জন্য রয়েছে, যেখানে বিরোধী দল আরও বক্তব্য দেওয়ার সুযোগ পাবে।

তবে বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, নতুন নোটিশটি মূল বিষয়কে আড়াল করার উদ্দেশ্যে আনা হয়েছে। ফলে তারা এই পরিস্থিতিকে জনগণের মতামতের অবমূল্যায়ন হিসেবে দেখছেন এবং এর প্রতিবাদেই ওয়াকআউট করছেন।

স্পিকার তাদের ধৈর্য ধরে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানালেও বিরোধী দল তাদের সিদ্ধান্তে অনড় থাকে এবং সংসদ ত্যাগ করে।

৭ ঘন্টা আগে বুধবার, এপ্রিল ১, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন