Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

লিড নিউজ

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
৯ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো




অভিনেত্রী নুসরাত ফারিয়ার নামে মামলা ছিল বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নুসরাত ফারিয়ার নামে তদন্ত হচ্ছে। নির্দোষ প্রমাণ হলে তাকে ছেড়ে দেওয়া হবে।


সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।


যারা জুলাই গণহত্যায় প্রকৃত অপরাধী

তারাই যাতে গ্রেপ্তার হয়, কেউ যেন ভোগান্তির শিকার না হয়- এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।


ঈদুল আজহায় কোরবানির গরুর গাড়ি কোনো রাস্তায় নামাতে পারবে না স্বরাষ্ট্র উপদেষ্টা জানায়, সরাসরি হাটের মধ্যে নামাতে হবে। প্রতিটি হাটে ৭৫ জন করে আনসার বাহিনীর সদস্য থাকবেন। ঈদের আগে এবং পরের তিনদিন বাল্ক (বৃহৎ আকারের পণ্য বা মালপত্র বহনের যান) চলাচল বন্ধ থাকবে। এমনকি রাতেও বাল্ক চলাচল বন্ধ থাকবে।


এ মাসের মধ্যে সব গার্মেন্টসের শ্রমিকদের বোনাস দিতে হবে জানিয়ে তিনি বলেন, পহেলা জুন থেকে ৩ জুন পর্যন্ত বেতন পরিশোধ করতে হবে সব মালিকদের।


ব্রিফিংয়ে অযৌক্তিক দাবি কেউ যেন রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি সৃষ্টি না করার জন্য সবাইকে আহ্বান জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

৯ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন