Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট:
২৮ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




অবৈধভাবে লিবিয়া গিয়ে আটকা পড়া, বিপদগ্রস্ত ও পাচারের শিকার ১৭৬ জন বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। আজ বৃহস্পতিবার ভোরে তারা ঢাকায় পৌঁছান।


আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে ভোর সোয়া ৪টার দিকে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আগামী ১৯ ও ২৬ মার্চ আরও দুটি ফ্লাইটে তিন শতাধিক

বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হবে।


দূতাবাসের তথ্য অনুযায়ী, লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক ও সমন্বিত প্রচেষ্টায় আইওএমের সহায়তায় এই ১৭৬ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত আনা হয়েছে। এর মধ্যে ১০৬ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এবং বাকি ৭০ জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন।


২০১৭ সাল থেকে এখন পর্যন্ত লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে ৯ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত আনা হয়েছে।

২৮ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন