Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লায় বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল

স্টাফ রিপোর্টার:
১৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



মাদক মামলা গোপন করায় কুমিল্লায় বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করা হয়েছে।


বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ উঠেছে। তার প্রার্থিতা বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে আবেদন করেছেন অপর প্রার্থী অ্যাডভোকেট নুরে আলম।


আগারগাঁও

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আব্দুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে চট্টগ্রামের সিআরপিতে সুতা আমদানির আড়ালে মদ চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মাসুদ হাসান একটি মামলা দায়ের করেন। মামলাটি দায়ের হয় ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর। মামলার নম্বর— বন্দর থানা জিআর-১৫২, তিনি এ মামলায় চার নম্বর এজহারীয় আসামি হিসেবে আছেন।


নির্বাচনী হলফনামায় গফুর ভূঁইয়া মামলাটি থেকে অব্যাহতি পেয়েছেন বলে উল্লেখ করেন। কিন্তু চট্টগ্রাম মেজিস্ট্রেট কোর্টে খোঁজ নিয়ে জানা যায়, তিনি মামলায় কখনো হাজির হননি এবং আনুষ্ঠানিকভাবে খালাসও নেননি।

১৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন