Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ ৩ জন আটক

স্টাফ রিপোর্টার:
২৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা হতে ২০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৯ নভেম্বর সকালে সদর দক্ষিণের  জোড়কানন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ধনুসার গ্রামের

সিরাজ মিয়ার ছেলে আবুল কালাম (৩৫), একই গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে আব্দুল মালেক (৩২); এবং একই থানার হাজীগ্রাম গ্রামের শহীদুল ইসলামের ছেলে মোঃ সোহাগ ইসলাম (২৫)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর সিনিঃ সহকারী পরিচালক অতিঃ পুলিশ সুপার আশরাফুজ্জামান, পিপিএম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
           

২৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন