Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

কুমিল্লা বিভাগ

চৌদ্দগ্রামে ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে একজন নিহত

স্টাফ রিপোর্টার:
৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাজী পাভেল (১৯) নামে এক কিশোর নিহত হয়েছে।

নিহত পাভেল উপজেলার গুনবতী ইউনিয়নের ফুলের নাওড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে ও আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামের আব্দুল হালিম ভূঁইয়ার নাতি। সে ফেনী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

বিষয়টি

নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে বাকবিতন্ডার একপর্যায়ে আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামের ভূঁইয়া বাড়ী সংলগ্ন ব্যাটমিন্টন মাঠে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে কমপক্ষে পাঁচজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষনা করেন। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে নিহত পাভেলের বাড়ীতে নেমে এসেছে শোকের ছায়া, এলাকায় বইছে শোকের মাতম।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘আলকরায় ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে স্থানীয় কিশোরদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাভেল নামে এক কিশোর নিহত হয়েছে। সংবাদ পেয়ে রাত দশটায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো ৪ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে’।

৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন