Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

সারাদেশ

কুমিল্লা সদরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টারঃ
২৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

কুমিল্লা সদরে ১০ কেজি গাঁজাসহ মোঃ রিমন (২৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ মে) সকালে সদরের গাজীপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটক হওয়া মাদক কারবারি কুমিল্লা সদরের দৌলতপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত

করেছেন।

র‌্যাব জানায়, আটক হওয়া যুবক দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

২৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন