Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

শিক্ষা

কুবি ছাত্রদল নেতার উদ্যোগে ১০ দিনব্যাপী ইফতার কর্মসূচি

কুবি প্রতিনিধি:
১ দিন আগে মঙ্গলবার, ফেব্রুয়ারী ২৪, ২০২৬
# ফাইল ফটো



পবিত্র মাহে রমজানকে ঘিরে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার। তার ব্যক্তিগত ব্যবস্থাপনায় ক্যাম্পাসে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ইফতার কর্মসূচি, যেখানে প্রতিদিন প্রায় ১২০ থেকে ১৫০ জন শিক্ষার্থী একসঙ্গে ইফতার করছেন।


রমজানের প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের

স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেখা গেছে। বিকেলের পর থেকেই ব্যাডমিন্টন কোর্টে সারিবদ্ধভাবে বসার আয়োজন করা হয়। খেজুর, ফল, ছোলা, মুড়ি, বেগুনি থেকে শুরু করে বিভিন্ন পদের খাবারে সাজানো থাকে ইফতারের প্লেট। আযানের ধ্বনি ভেসে আসার সঙ্গে সঙ্গে সবাই একসঙ্গে ইফতার করেন সেখানে।


নারী শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে সমাজবিজ্ঞান অনুষদের একটি কক্ষে আলাদা ইফতারের ব্যবস্থা রাখা হয়েছে। বাশার বলেন, সবার জন্য নিরাপদ ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করাই ছিল অগ্রাধিকার।


তিনি জানান, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হলেও তাঁর ঘনিষ্ঠ শুভাকাঙ্ক্ষীরা বাস্তবায়নে সহযোগিতা করছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে রাজনীতির সঙ্গে যুক্ত সহপাঠীরা মানসিক সমর্থন দেওয়ার পাশাপাশি সামাজিক সংগঠনের সদস্যরাও বিভিন্ন পর্যায়ে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।


তিনি আরও জানান, ইফতার কর্মসূচির শেষ দিনে একটি কোরআন খতমের আয়োজনের মাধ্যমে পুরো কার্যক্রমের সমাপ্তি টানা হবে। আবুল বাশার বলেন, “রমজান আত্মশুদ্ধি ও মানবিকতার মাস। আমরা চাই এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা আরও জোরদার করুক।”

১ দিন আগে মঙ্গলবার, ফেব্রুয়ারী ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন