জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। যার মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র লড়বেন প্রায় ৩ হাজার শিক্ষার্থী। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন গড়ে ৮৫ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়
সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে মোট ৮৬০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭২ হাজার ৪৭৪ জন পরীক্ষার্থী। পরীক্ষাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে একযোগে মোট ১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার কথা বিবেচনায় নিয়ে ঢাকার বাইরে কুমিল্লা, খুলনা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও রাখা হয়েছে পরীক্ষাকেন্দ্র।ঢাকার অভ্যন্তরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, কে এল জুবিলী হাইস্কুল অ্যান্ড কলেজ এবং বিআইএএম মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরের। এর মধ্যে ৭২ নম্বরের এমসিকিউ পরীক্ষার পাশাপাশি এসএসসি ও এইচএসসি (বা সমমান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাকি ২৮ নম্বর নির্ধারণ করা হবে। পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত অথবা জীববিজ্ঞান বিষয় থেকে প্রশ্ন রাখা হয়েছে।
১০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
