Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

লিড নিউজ

গোপালগঞ্জে দাফন করা মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
৭ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো



গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিহতদের মরদেহ প্রয়োজন হলে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। 


আজ শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

উপদেষ্টা

বলেন, গোপালগঞ্জে নিহতদের স্বজনরা মরদেহ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি। কিন্তু ঢাকায় যিনি মারা গেছেন, তার ময়নাতদন্ত করা হয়েছে। তবে প্রয়োজন হলে গোপালগঞ্জে দাফন করা মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে।


তিনি আরো বলেন, গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের কোনো দায় আছে কি না, সেটাও তদন্ত কমিটি খতিয়ে দেখবে।


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করতে ইমিগ্রেশনে জনবলের চাহিদার বিষয়ে খোঁজ নিতে যান তিনি। তবে টার্মিনাল কবে চালু হবে বা উদ্বোধন হবে, সেই তথ্য তার কাছে নেই বলেও জানান।

৭ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন