Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব

ডেস্ক রিপোর্ট:
২৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ফরেন অফিস কনসালটেশন (এফওসি) উপলক্ষে ঢাকায় পৌঁছেছেন। হাসিনা সরকারের পতনের পর এটিই প্রথম ভারতীয় কোনো কূটনীতিকের বাংলাদেশ সফর।


সোমবার (৯ ডিসেম্বর) সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান বিক্রম মিশ্রি।


বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক দূরত্ব কমানোর লক্ষ্য নিয়ে ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক

অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন, আর ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন বিক্রম মিশ্রি।


জানা গেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকের আগে দুই পররাষ্ট্র সচিব একান্তে কিছু সময় আলোচনা করবেন। এরপর জসীম উদ্দিন ও বিক্রম মিশ্রির নেতৃত্বে এফওসি শুরু হবে।


দুপুরে বিক্রম মিশ্রির প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে।

২৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন