বার কাউন্সিলে নির্বাচনে সুযোগ চেয়ে আবেদনের পর এবার কারাবন্দি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের পক্ষে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ বুধবার এ রিট করেন তার অ্যাসোসিয়টসের আইনজীবী মো. লিটন আহমেদ।
এর আগে ১২ এপ্রিল নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ চেয়ে ব্যারিস্টার সুমনের পক্ষে আবেদন করা হয়। তাতে সাড়া না পেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে বলে জানান তার আইনজীবী।
রিটে আইন সচিব,
বার কাউন্সিলের সচিব ও ঢাকা জেলার ডেপুটি কমিশনারকে বিবাদী করা হয়েছে।রিটে বলা হয়, বন্দি হওয়ায় ব্যক্তিগতভাবে নমিনেশন পেপারে সই করতে অনুমতি প্রয়োজন। যেটার অথরিটি জেলা ম্যাজিস্ট্রেট। ১২ এপ্রিল এ ব্যাপারে আবেদন করা হয়েছিল। কিন্তু জেলা ম্যাজিস্ট্রট তাতে সাড়া দেননি। তাই হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
৭ ঘন্টা আগে বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
