Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১১, ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

লিড নিউজ

বিমানবন্দর থেকে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগনেতা পিয়াস গ্রেপ্তার

ডেস্ক রিপোর্টঃ
১ দিন আগে শনিবার, এপ্রিল ১১, ২০২৬
# ফাইল ফটো


ঢাকা বিমানবন্দর থেকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াসকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় তাকে আটক করা হয় এবং পরদিন শুক্রবার দুপুরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার এই তথ্য নিশ্চিত

করেছেন।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ওসি জানান, বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় পিয়াসের বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় ৯টি এবং সদর দক্ষিণ থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার পর শুক্রবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।

কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মো. মামুনুর রশীদ জানান, আদালতে হাজির করার পর এক নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

১ দিন আগে শনিবার, এপ্রিল ১১, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন