Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

আয় বাড়াতে আরও ৩ জাহাজ কেনা হচ্ছে: উপদেষ্টা সাখাওয়াত

ডেস্ক রিপোর্ট:
১২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য আরও ৩টি জাহাজ কেনা হচ্ছে। এই খাতে আয় বাড়াতে সরকার এমন উদ্যোগ নিয়েছে বলে জানান নৌ পরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন।


আজ শনিবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, হংকং কনভেনশন অনুসরণ করায় চট্টগ্রামের

১৪টি শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন শিপইয়ার্ড সনদ পেয়েছে। পাইপলাইনে আছে আরও কয়েকটি। তবে যারা শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন সনদ নিতে পারেনি তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে।


তিনি আরও বলেন, বেশিরভাগ ইয়ার্ড এখনও নিয়ম-নীতি অনুসরণ করতে পারেনি। বিষয়টি সহজ করতে সরকার সহযোগিতা করবে।

১২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন