Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

খেলাধুলা

আইপিএলকে বিদায় জানালেন রাসেল, কেকেআরে ফিরছেন ভিন্ন ভূমিকায়

ডেস্ক রিপোর্ট:
২৪ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো



ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একই সঙ্গে তিনি আগামী মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সাপোর্ট স্টাফে যোগ দিচ্ছেন পাওয়ার কোচ হিসেবে।


রোববার (৩০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় একথা নিজেই জানিয়েছেন ৩৭ বছর বয়সী রাসেল। তিনি লেখেন, 'আইপিএলে আর খেলব না। ১২

বছরে বহু স্মৃতি জমে আছে। কেকেআর পরিবার থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি।' 


একই সঙ্গে তিনি ঘোষণা করেছেন, আগামী মৌসুমে কেকেআরের সাপোর্ট স্টাফেই তিনি যোগ দেবেন। এ প্রসঙ্গে এই অলরাউন্ডার বলেন, 'সবচেয়ে ভালো ব্যাপার হল, আমি আমার পরিবার ছাড়ছি না। কেকেআরেই নতুন ভূমিকায় আমাকে দেখা যাবে। পাওয়ার কোচ হিসাবে।'


২০১২ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএলে আত্মপ্রকাশ করেন ক্যারিবীয় পাওয়ার-হিটার আন্দ্রে রাসেল। তবে চোট ও সুযোগের অভাবে প্রথম দুই মৌসুমে তার উপস্থিতি ছিল সীমিত। ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার পর বদলে যেতে থাকে তার ভাগ্য। 


দীর্ঘ এক যুগ ধরে আইপিএলে বিস্ফোরক ব্যাটিং ও আকর্ষণীয় অলরাউন্ড খেলা দিয়ে লিগে নিজস্ব ছাপ রেখে গেছেন রাসেল। কেকেআরের দু’টি শিরোপাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তারকা এবার মাঠ ছাড়লেও থাকছেন দলের পর্দার আড়ালের শক্তির উৎস হিসেবে।


চলতি বছরের মাঝামাঝিতেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রাসেল। অনেকেই ভেবেছিলেন কেকেআরের হয়ে আইপিএলে খেলবেন তিনি। কিন্তু ইদানিং নিজের পুরনো ফর্ম দেখাতে পারেননি রাসেল। তাই মিনি নিলামের আগে রিটেনশন তালিকা থেকে তাকে বাদ দেয় ওপার বাংলার দলটি। 


সেকারণেই সম্ভবত নাইট ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেই খেলা ছেড়ে কোচিং স্টাফে যোগ দেবেন তিনি। রাসেলকে পাওয়ার কোচ হিসাবে নিয়োগ করেছে নাইটরা। দলের ব্যাটারদের পাওয়ার-হিটিং স্কিল উন্নয়ন ও ডেথ ওভারে ব্যাটিং কৌশল নিয়ে কাজ করা। এই সিদ্ধান্তকে কেকেআর পরিবারের ‘নতুন অধ্যায়’ হিসেবে দেখা হচ্ছে।

২৪ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন